Skip to main content
Domain and Hosting

ডোমেইন এবং হোস্টিং কী?

Author Avatar

OD Services Ltd

May 22, 2026 · 1 min read

Post Cover Image

Executive Summary

অনলাইনে একটি ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবলেই সবার আগে দুটি শব্দ সামনে আসে—ডোমেইন (Domain) এবং হোস্টিং (Hosting)। এই দুটি উপাদান ছাড়া ইন্টারনেটে কোনো ওয়েবসাইট লাইভ করা বা সবার জন্য উন্মুক্ত করা সম্ভব নয়।

ডোমেইন (Domain) কী?

ডোমেইন হলো ইন্টারনেটে আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট নাম বা ঠিকানা।

  • ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটার বা সার্ভারের একটি নিজস্ব আইপি অ্যাড্রেস (IP Address) থাকে, যা দেখতে অনেকটা 192.168.1.1 -এর মতো একটি নম্বরের সারি। ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট আছে, এবং সাধারণ মানুষের পক্ষে ওয়েবসাইটের এই আইপি নম্বরগুলো মুখস্থ রাখা অসম্ভব। এই সমস্যার সমাধানই হলো ডোমেইন নেম।আইপি অ্যাড্রেসের বদলে আমরা যখন কোনো সহজ টেক্সট বা নাম ব্যবহার করি (যেমন: google.com বা facebook.com), সেটিকেই ডোমেইন বলা হয়সহজ উদাহর আপনার মোবাইল ফোনে সেভ করা কন্টাক্ট লিস্টের কথা ভাবুন। আপনি সবার ১১-ডিজিটের নম্বর মুখস্থ না রেখে নির্দিষ্ট নামে নম্বর সেভ করে রাখেন। ডোমেইনও ঠিক একইভাবে কাজ করে।

ণ:

হোস্টিং (Hosting) কী?

হোস্টিং বা ওয়েব হোস্টিং হলো ইন্টারনেটে একটি শক্তিশালী সার্ভারের স্পেস বা জায়গা।

আপনি যখন স্ক্র্যাচ থেকে একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ তৈরি করেন, তখন আপনার প্রোজেক্টে অনেক ধরনের ফাইল থাকে—যেমন HTML, CSS, JavaScript, PHP ফাইল, ডেটাবেস, ছবি এবং অডিও। এই ফাইলগুলো আপনার নিজের কম্পিউটারে রাখলে সারাবিশ্বের মানুষ তা দেখতে পাবে না।

সবাই যেন যেকোনো সময় আপনার সাইট অ্যাক্সেস করতে পারে, সেজন্য ফাইলগুলোকে এমন একটি কম্পিউটারে (সার্ভার) রাখতে হয় যা ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। এই সার্ভারে স্টোরেজ বা জায়গা ভাড়া নেওয়াকেই হোস্টিংসহজ উদাহরণ: আপনি যদি একটি ব্যবসা বা দোকান দিতে চান, তবে প্রথমে আপনাকে একটি জমি বা স্পেস ভাড়া নিতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে এই 'জমি' বা 'স্পেস' হলো হোস্টিং।

লা হয়।

Share
Author

Written by OD Services Ltd

Elevating Digital Careers. Online Demand is the premier ecosystem for digital professionals and creators. We bridge the gap between ambition and success by providing expert-led career roadmaps, cutting-edge AI integration training, and a dedicated marketplace to showcase and sell your digital expertise. Join the community and start building your future today. At Online Demand, we believe that the digital economy is not just about learning—it’s about application. We provide a holistic environment where you can master the technical skills of web development and AI, scale your expertise through our Pro Member curriculum, and monetize your work directly through our creator-focused shop system. Whether you are launching your first website or building a professional service empire, WinAcademy provides the tools, the network, and the marketplace to make it happen. OD Profile Hub: Community, Career, & Commerce. We empower digital professionals with advanced training, AI-powered coding roadmaps, and a professional marketplace. Join our verified Pro network and turn your digital skills into a scalable business.

Comments (0)

Sign in to join the conversation

Log In Now